৪২ বছরে ‘ওয়ারফেজ’, কনসার্টে মাইকেল জ্যাকসনকে ট্রিবিউট

আপডেট : ০৮ জুন ২০২৬, ০৮:২৭ পিএম

প্রতিষ্ঠার ৪২ বছরে পা রেখেছে জনপ্রিয় ব্যান্ড ‘ওয়ারফেজ’। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলাদা কোনো আয়োজন না রাখলেও নতুন গান প্রকাশ ও বিশেষ কনসার্টের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে ব্যান্ডটি। 

ওয়ারফেজের দলনেতা ও ড্রামার শেখ মনিরুল আলম টিপু বলেন, ‘গত শনিবার ওয়ারফেজের ৪২তম জন্মবার্ষিকী ছিল, কাকতালীয়ভাবে প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে আমাদের একটি কনসার্ট পড়েছে। সেখানেই আমরা সবার সঙ্গে ছোট করে আনন্দের সঙ্গে দিনটি পালন করি।’ 

তিনি জানান, চলতি মাসে প্রকাশ পেতে পারে ওয়ারফেজের দুটি নতুন গান।

টিপু বলেন, ‘‘৪০ বছর ঘিরে ‘ফোরটি ইয়ারস লিগ্যাসি কনসার্ট ট্যুর’ নিয়ে তো আমাদের দেশের বিভিন্ন জায়গায় কনসার্ট করার কথা রয়েছে, সেই পরিকল্পনা নিয়েই আমরা এগোচ্ছি। এ ছাড়া এই মাসে আমাদের দুটি গান প্রকাশ হতে পারে। এর মধ্যে একটি ‘জীবনধারা’ অ্যালবামের ‘ক্রমশ’ গানটি। এটি নতুন করে সংগীতায়োজন করা হয়েছে। পথচলা-২ অ্যালবামের অংশ হিসেবে প্রচারে আসবে গানটি।’

এ ছাড়া একটি চলচ্চিত্রের জন্যও ব্যান্ডটি গান করেছে, যা শিগগিরই প্রযোজনা প্রতিষ্ঠানের মাধ্যমে ঘোষণা আসবে বলে জানিয়েছেন এই রকস্টার। 

এদিকে, আগামী ২ জুলাই ঢাকার চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘প্লেলিস্ট: ট্রিবিউট টু অরিজিনালস’ শিরোনামের একটি একক কনসার্টে উদযাপিত হবে ওয়ারফেজের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী। সেখানে কিংবদন্তি সংগীতশিল্পী, পপসম্রাট মাইকেল জ্যাকসনকে ট্রিবিউট দিবে ব্যান্ডটি। এদিন নিজেদের জনপ্রিয় গানের পাশাপাশি মাইকেল জ্যাকসনের ১০-১২টি ক্লাসিক গান পরিবেশন করবেন তাঁরা।

প্রসঙ্গত, ১৯৮৪ সালের ৬ জুন যাত্রা করে ওয়ারফেজ। ১৯৯১ সালে ‘ওয়ারফেজ’ শিরোনামে প্রকাশ পায় তাঁদের প্রথম অ্যালবাম। ২০২৪ সালে ব্যান্ডটি সংগীতযাত্রার ৪০ বছর পূর্ণ করে। বর্তমানে ‘পথচলা ২’ অ্যালবামের কাজ করছেন তাঁরা। এদিকে, চলতি বছর ওয়ারফেজের পালকে যুক্ত হয়েছে আরও একটি গুরুত্বপূর্ণ অর্জন। দেশের ব্যান্ডসংগীতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২৬ সালে একুশে পদক লাভ করেছে ব্যান্ডটি।

দেশের সুপরিচিত ও শ্রোতানন্দিত সুফি, ফোক ও আধুনিক ঘরানার কণ্ঠশিল্পী শাহনাজ রহমান স্বীকৃতি। ১৯৯৯ সালে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে তালিকাভুক্তির মধ্যদিয়ে আত্মপ্রকাশ এই শিল্পীর। এখন...
বাংলা গানের কিংবদন্তি শিল্পী লাকী আখান্দের র ৭০তম জন্মদিন ৭ জুন। এ উপলক্ষে প্রকাশিত হয়েছে তাঁর সুরে তৈরি একটি অপ্রকাশিত গান। ‘উড়ছে ধুলো ছুটছে ঘোড়া’ শিরোনামের গানটির কথা লিখেছেন গোলাম...
রক কিংবদন্তি আজম খানের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ। বাংলা ব্যান্ড সংগীতের পথিকৃৎ এই শিল্পীর স্মরণে ‘ট্রিবিউট টু গুরু আজম খান’ শিরোনামে বিশেষ আয়োজন করেছে চ্যানেল আই। জানা যায়, এই আয়োজনের মাধ্যমে নতুন...
প্রকাশ্যে এলো সংগীতশিল্পী রুবা মজুমদারের নতুন গান ‘মেঘে ঢাকা চাঁদ’। প্রেম, অপেক্ষা ও না-বলা অনুভূতির আবহে নির্মিত গানটি ইতিমধ্যে শ্রোতামহলে পৌঁছাতে শুরু করেছে। জানা যায়, মনের দ্বিধা কাটিয়ে...
বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওডিআই সিরিজ ২০২৬
মিরপুরে প্রথম ওয়ানডেতে ২৮৫ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই জোড়া ধাক্কা খেয়েছে অস্ট্রেলিয়া। ইংনিসের প্রথম বলেই অজি ওপেনার ম্যাথিউ শর্টকে পরাস্ত করেন তাসকিন আহমেদ। পরের ওভারের দ্বিতীয় বলেই...
পাবনা শহরে তিন ঘণ্টার ব্যবধানে দুই হত্যাকাণ্ড ঘিরে উদ্বিগ্ন স্থানীয়রা। এর মধ্যে সোমবারের ঘটনায় মামলা করেছে দুই পরিবার। পুলিশ বলছে, কলেজছাত্র মনিরুলকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় আরেক কলেজছাত্রকে আটক...
ভারতের রাজধানী দিল্লিতে শুরু হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মহাপরিচালক পর্যায়ের গুরুত্বপূর্ণ বৈঠক। মঙ্গলবার (৯ জুন) শুরু হওয়া এ বৈঠককে দুই দেশের সীমান্ত...
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) ২ হাজার ২৬৬ কোটি ৪১ লাখ টাকা ব্যয়ের ৮টি প্রকল্প অনুমোদন হয়েছে। মঙ্গলবার সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত এ সভায় এ সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর