দৈনিক সাড়ে ৫ হাজার টাকা বিক্রির ব্যবসায়ীরাও আসছেন ভ্যাটের আওতায়

আপডেট : ০৯ জুন ২০২৬, ০৬:৩০ পিএম

দিনে গড়ে সাড়ে পাঁচ হাজার টাকা বিক্রি করেন, এমন ছোট ব্যবসায়ীরাও আসছেন করের আওতায়। আসছে বাজেটে তাদের জন্য ভ্যাট নিবন্ধন বাধ্যতামূলক করা হচ্ছে। মূলত গ্রাম ও মফস্বল এলাকার ছোট ব্যবসাপ্রতিষ্ঠানকে করের আওতায় আনতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তবে ব্যবসায়ীদের সুবিধার্থে এক মাসের বদলে তিন মাস পরপর ভ্যাট রিটার্ন দেওয়ার সুযোগ দেওয়া হবে।

দেশের প্রান্তিক পর্যায়ের ব্যবসাকে রাজস্বের মূল ধারায় যুক্ত করতে ভ্যাট নিবন্ধনের নিয়মে কড়াকড়ি আনতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। একই সঙ্গে ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা ২০ লাখে উন্নীত করার লক্ষ্যমাত্রাও নির্ধারণ করা হয়েছে।

আগামী অর্থবছরের বাজেটে বার্ষিক টার্নওভারের সীমা ১০ লাখ টাকা কমিয়ে ২০ লাখ টাকায় নির্ধারণের পরিকল্পনা করা হচ্ছে। নতুন নিয়ম কার্যকর হলে দৈনিক গড়ে প্রায় সাড়ে পাঁচ হাজার টাকা বিক্রি হয়, এমন ক্ষুদ্র প্রতিষ্ঠানের জন্যও ভ্যাট নিবন্ধন বাধ্যতামূলক হয়ে যাবে।

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, 'লেনদেনগুলো ক্যাশলেস বা ডিজিটাল মাধ্যমে হলেই কর ব্যবস্থায় সেগুলো সঠিকভাবে প্রতিফলিত হবে। একই সঙ্গে জনগণের হয়রানিও দূর করতে হবে।'

এবার ব্যবসাপ্রতিষ্ঠানের নামে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হলে বিআইএন বা ভ্যাট আইডেন্টিফিকেশন নম্বর বাধ্যতামূলক হচ্ছে। এ ছাড়া প্রতিষ্ঠানের নামে জমি বা গাড়ি নিবন্ধন এবং বিদ্যুৎ, গ্যাস ও পানির সংযোগ নিতেও বিআইএন জমা দিতে হবে। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসে মার্চেন্ট বা পেমেন্ট অ্যাকাউন্ট খুলতেও লাগবে এই নম্বর। এতে কত টাকা ভ্যাট আদায় ও জমা হচ্ছে তা স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করা যাবে। এ ছাড়া নতুন নিবন্ধিত ছোট ব্যবসায়ীদের হিসাব-নিকাশের জটিলতা দূর করতে প্রায় দেড় দশক পর আবারও ফিরছে প্যাকেজ ভ্যাট ব্যবস্থা।

 

কর্মসংস্থান বাড়াতে নতুন উদ্যোক্ত তৈরির জন্য জামানত ছাড়া ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। মঙ্গলবার সংসদে প্রশ্নোত্তর পর্বে একথা বলেন মন্ত্রী।
৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেটে আগামী অর্থবছরে ঘাটতি ধরা হচ্ছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা। ঘাটতি পূরণে এবারও ব্যাংক ঋণের ওপরই বেশি ভরসা রাখছে সরকার। অর্থনৈতিক সংকট, মূল্যস্ফীতির চাপ এবং বৈশ্বিক...
দীর্ঘমেয়াদি বিনিয়োগ ও ব্যবসায়িক পরিবেশের উন্নয়ন নিশ্চিতে বড় নীতিগত সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। ২০৩০-৩১ অর্থবছর পর্যন্ত করপোরেট করের বর্তমান হার বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হতে পারে। একই সঙ্গে...
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) ২ হাজার ২৬৬ কোটি ৪১ লাখ টাকা ব্যয়ের ৮টি প্রকল্প অনুমোদন হয়েছে। মঙ্গলবার সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত এ সভায় এ সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী...
বাংলাদেশ-অস্ট্রেলিয়া প্রথম ওয়ানডে ২০২৬
দীর্ঘ ১৫ বছর পর বাংলাদেশের মাটিতে ওডিআই সিরিজ খেলতে নেমেই হারের স্বাদ পেল ছয়বারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। আর এতে ২১ বছর পর ৫০ ওভারের ক্রিকেটে ক্যাঙ্গারুদের হারাল টাইগাররা। এর আগে ২২ বারের...
আনারকলি মার্কেটের তিনশ দোকানে চাঁদাবাজি নাকি এলাকায় আধিপত্য বিস্তার, কোন কারণ কাজ করেছে স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল হোসেন তালুকদার হত্যাকাণ্ডে, তা খতিয়ে দেখছে পুলিশ। এদিকে, রাজধানীর মৌচাকে...
জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন আর ১টি মাত্র উইকেট। অস্ট্রেলিয়ার প্রয়োজন ৪৬ বলে ৯৪ রান, হাতে আছে ১ উইকেট। টাইগারদের জয় যখন মনে হচ্ছিল শুধুই সময়ের অপেক্ষা তখনই বাধ সাধে বেরসিক প্রকৃতি। মিরপুরে...
বিশেষ ক্যাম্পেইনের পরও হামের টিকার আওতার বাইরে অনেক শিশু। ঢাকার দুই হাসপাতালে ভর্তি ৮ মাস বা তার বেশি বয়সী ৫০ ভাগ শিশুর অভিভাবকই বলেছেন, সন্তানকে টিকা দেননি। ইপিআই সেন্টারের তথ্য বলছে, এখনও...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর