ফেনী সদরের শহীদুল্লাহ কায়সার সড়কে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ছাত্রলীগের কর্মী মোস্তফা আহম্মদ শাকিল নিহত হয়েছেন। গতরাত ৮টার দিকে জহিরিয়া মসজিদের পাশে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ২ জনকে আটক করেছে পুলিশ।
নিহত শাকিল কুমিল্লার চৌদ্দগ্রামের গুনবতি গ্রামের হুমায়ুন কবিরের ছেলে। ফেনী মডেল থানার ওসি রাশেদ খান চৌধুরী জানান, শাকিলকে এলোপাথারি ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। গুরুতর জখম অবস্থায়, তাকে ফেনী জেলা সদর হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা।
সেখান থেকে চট্টগ্রাম মেডিকেলে নেয়ার পথে রাত ১১টার দিকে মারা যায় শাকিল। ময়নাতদন্তের জন্য তার মরদেহ চট্টগ্রাম মেডিকেলের মর্গে রাখা হয়েছে।