উজানের ঢল কমে আসায় কমছে তিস্তাসহ সব নদনদীর পানি। তবে পানি কমার সঙ্গে সঙ্গে বিভিন্ন এলাকায় বেড়েছে নদীভাঙন।
কুড়িগ্রামের অন্তত ৩৬টি পয়েন্টে ভাঙনে বিলীন হচ্ছে বসতভিটা ও ফসলি জমি। এর মধ্যে কেবল ভুরুঙ্গামারীতেই বিলীন হয়েছে অন্তত ৩০টি বাড়ি। ভাঙনের শঙ্কায় রয়েছে আরও ২০০ পরিবার।
এদিকে, ঢল ও বৃষ্টি শুরু হলে আবারও পরিস্থিতির অবনতি হতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। লালমনিরহাটে তিস্তার পানি কমায় চরাঞ্চলের ঘরবাড়ি থেকে পানি নেমে স্পষ্ট হচ্ছে ক্ষয়ক্ষতি।
এছাড়া, বিভিন্ন স্থানে আমন ধানের বীজতলা নষ্ট হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা কোরে ত্রাণ দেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের।