বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই জেলায় সংঘর্ষ, আহত ৯

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে মঙ্গলবার মুন্সিগঞ্জে ও পটুয়াখালীতে সংঘর্ষ হয়েছে। এর মধ্যে মুন্সিগঞ্জের শ্রীনগরে সংঘর্ষের জেরে পুলিশসহ অন্তত ৯ জন আহত হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, স্থানীয় সংসদ সদস্য শেখ আবদুল্লাহর সমর্থকরা মিছিল নিয়ে মুন্সিগঞ্জের শ্রীনগর বাজার এলাকায় পৌঁছালে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলীর সমর্থকদের সঙ্গে বাকবিতণ্ডা ও পরে সংঘর্ষ শুরু হয়। এসময় শ্রীনগর থানার পরিদর্শক মিল্টন দত্ত ও এসআই শরিফসহ উভয় পক্ষের ৭ নেতাকর্মী আহত হয়। 

এদিকে, পটুয়াখালীর গলাচিপায় দলটির বর্তমান ও সাবেক কমিটি সদস্যদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এসময় একটি রেস্টুরেন্টে ভাঙচুর করা হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।