লক্ষ্মীপুরে শ্বশুর বাড়ি থেকে জামাতার মরদেহ উদ্ধার

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে শ্বশুর বাড়ি থেকে জামাতা কাজী ওমর ফারুকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমরাত রাতে পূর্বরাজাপুর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্বজনেরা জানায়, প্রায় আড়াই বছর আগে দেওপাড়া কাজীবাড়ীর ওমর ফারুকের সঙ্গে পূর্বরাজাপুর গ্রামের ডলি আক্তারের বিয়ে হয়। বিয়েরপর থেকেই তাদের মধ্যে কলহ চলছিল। কয়েকদিন আগে ঝগড়া করে ডলি বাবার বাড়ীতে চলে যায়। সোমবার তাকে ফিরিয়ে নিতে ফারুক শ্বশুর বাড়ীতে যায়। পরে ওই বাড়ি থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। এ সময় একটি রক্তমাখা দা জব্দ করা হয়েছে।