নিরাপদ সড়ক চাই আন্দোলনে গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবি জাবির শিক্ষার্থীদের

নিরাপদ সড়ক চাই আন্দোলন কেন্দ্র করে পুলিশের হাতে গ্রেপ্তার শিক্ষার্থীদের দ্রুত মুক্তির দাবি জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক জোট এবং প্রগতিশীল ছাত্রজোটের ব্যানারে এই মানববন্ধন হয়। মানববন্ধন থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রিমান্ডে নেয়ার প্রতিবাদ জানানো হয়।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একাংশের পাশাপাশি এই মানববন্ধনে সাধারণ শিক্ষার্থীরাও একাত্মতা জানান। দ্রুত গ্রেপ্তার শিক্ষার্থীদের মুক্তি দেয়া না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।

/জে-এফ/