বারো শিক্ষার্থীকে গ্রেপ্তারের ৪ দিন পরও আদালতে হাজির না করায় সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন করেছেন স্বজনেরা। তাদের দাবি, আটকদের সবাই কোটা ও নিরাপদ সড়ক আন্দোলনে সক্রিয় ছিলেন।
ক্রাইম রিপোর্টাস এসোসিয়েশন ক্র্যাব কার্যালয়ে সকালে এ সংবাদ সম্মেলন হয়।
স্বজনেরা জানান, ৫ সেপ্টেম্বর তেজগাঁও এলাকায় অভিযান চালিয়ে ৩টি মেস থেকে ১২ শিক্ষার্থীকে আটক করে গোয়েন্দা পুলিশ। তারা ঢাকা পলিটেকনিট ইন্সটিটিউট, টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ও তিতুমীর কলেজে ছাত্র।
তাদের গোয়েন্দা হেফাজতে রাখা হয়েছে বলেও অভিযোগ পরিবারের সদস্যদের।
/এইচ.এ/