গাজীপুরে কলেজ শিক্ষার্থী ইমতিয়াজের মরদেহ উদ্ধার

গাজীপুরের পূবাইলের হারবাইদ এলাকা থেকে পলিটেকনিক্যাল কলেজের শিক্ষার্থী ইমতিয়াজের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতের কোনো এক সময়ে তাকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

স্থানীয়রা জানায়, রাতে ইমতিয়াজ তাদের নির্মাণাধীন ভবনের মালপত্র পাহারা দিতে ওই ভবনের একটি কক্ষে ঘুমিয়ে পড়েন। সকালে স্বজনেরা তার রক্তাক্ত মরদেহ দেখে পুলিশে খবর দেয়। নিহত ইমতিয়াজ ঢাকার একটি বেসরকারি পলিটেকনিক্যাল কলেজের ছাত্র ছিলেন। পুলিশ জানায়, ইমতিয়াজকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তবে কারা কি কারণে খুন করেছে তা বের করতে তদন্ত চলছে।
//এমআর//