কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে কয়েদিদের শেখানো হচ্ছে নানা ধরনের হস্তশিল্প তৈরির কাজ। কারা কর্তৃপক্ষই সেগুলো বিক্রির ব্যবস্থা করে। এভাবে তাদের দক্ষতা বাড়িয়ে মুক্তির পর রোজগারের জন্য তৈরি করছে কর্তৃপক্ষ।
তাঁত, বাঁশ-বেত, নকশিকাঁথাসহ হস্তশিল্পের নানা পণ্য তৈরিতে ব্যস্ত কয়েদিরা। বন্দি জীবনে বৈচিত্র্য আর স্বাবলম্বী হওয়ার সুযোগ করে দেয়ায় খুশি তারা।
কারাগার থেকে মুক্তির পর যেন কর্মহীন না থাকতে হয় এ জন্যই এই প্রশিক্ষণের ব্যবস্থা- জানিয়েছে কারা কর্তৃপক্ষ।
কয়েদিদের তৈরি এসব পণ্য সারা বছর বিক্রি হয় কারাগারের নিজস্ব বিক্রয় কেন্দ্রে। এছাড়াও বিভিন্ন মেলাতেও রয়েছে এসব পণ্যের চাহিদা।
১৯৬২ সালে কুমিল্লা জেলা কারাগারটিকে কেন্দ্রীয় কারাগারে রূপান্তর করা হয়। ১ হাজার ৭শ ৪২ বন্দির জন্য তৈরি এ কারাগারে বর্তমানে রয়েছেন প্রায় ৩ হাজার কয়েদি।
/এন-এইচ/