ব্রাক্ষণবাড়িয়ার সরাইলে উপজেলা নির্বাচন কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় রোকন মিয়া নামের এক ব্যাক্তি নিহত হয়েছেন। সকালে উপজেলার পাকশিমুল ইউনিয়নের বড়ইছড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, গত রাতে উপজেলা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী রফিক উদ্দিন ঠাকুর ও আওয়ামী লীগের প্রার্থী শফিকুর রহমানের সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এর জেরে সকালে নৌকার সমর্থক রোকন মিয়ার ওপর হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। পরে জেলা সদর হাসপাতালে নেয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
এদিকে, ফরিদপুরের বোয়ালমারীতে বুধবার সন্ধ্যায় আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন।
/এন-এইচ/