নাটোরে চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়াই ঔষধ বিক্রি

নাটোরের গ্রামাঞ্চলে চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়াই ওষুধের দোকান এমনকি চা কিংবা মুদির দোকানেও বিক্রি হচ্ছে অ্যান্টিবায়োটিকসহ নানা ওষুধ। দোকানদারের পরামর্শে ওষুধ কিনছেন অনেকে। অবাধে ওষুধ বিক্রি বন্ধে প্রশাসন অভিযান চালালেও বন্ধ হচ্ছে না এসব ওষুধ বিক্রি।

এই চিত্র নাটোরের বাঘাইপাড়া উপজেলার চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়াই মুদি দোকানে মিলছে ওষুধ। চিকিৎসকের কাছে যাওয়ার চেয়ে, দোকানদারের পরামর্শেই ওষুধ কিনছেন অনেকে। কেবল বাঘাইপাড়া নয় নাটোরের অনেক জায়গাতেই অবাধে চলছে ওষুধ বিক্রি।

গ্রামাঞ্চলে চিকিৎসক সংকট আর ওষুধ সম্পর্কে অসচেতনতার সুযোগ কাজে লাগিয়ে অনেকেই বিক্রি করছেন ওষুধ।

চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে দীর্ঘমেয়াদী রোগসহ শারীরিক নানা সংকটের কথা জানালেন চিকিৎসক।

প্রশাসনের দাবি, অবাধে ওষুধ বিক্রি বন্ধে নিয়মিত অভিযান চলছে। বাড়ানো হয়েছে নজরদারি।

চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি বন্ধে কেবল অভিযান নয়, প্রয়োজন জনসচেতনতা বলছেন সংশ্লিষ্টরা।


/এন-এইচ/