কুড়িগ্রামে ব্রহ্মপুত্রের ভাঙনে ক্ষতির মুখে স্থানীয়রা

কুড়িগ্রামের উলিপুরে ব্রহ্মপুত্র নদের ভাঙনে বড় ক্ষতির মুখে স্থানীয় বাসিন্দারা। এরই মধ্যে শতাধিক একর ফসলি জমি বিলীন হয়েছে। ভাঙনের মুখে রয়েছে ইউনিয়ন পরিষদ ভবনসহ বিভিন্ন স্থাপনা। ভাঙন প্রতিরোধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি এলাকাবাসীর।

বর্ষার শুরুতেই কুড়িগ্রামের উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের বাসিন্দারা পড়েছেন ব্রহ্মপুত্রের ভাঙনে। গত এক সপ্তাহে নদে আবাদী জমি বিলিন হয়ে এখন সর্বশান্ত অর্ধশতাধিক কৃষক। ভাঙন অব্যাহত থাকায় বিলীনের পথে হাতিয়া ইউনিয়ন পরিষদ ভবন, বাজার, শিক্ষা প্রতিষ্ঠানসহ শতাধিক স্থাপনা।

ভাঙন প্রতিরোধে কার্যকর উদ্যোগ না থাকায় ক্ষোভ জানিয়েছে স্থানীয় জনপ্রতিনিধি। দ্রুত ব্যবস্থা নেয়ার দাবিও জানান তারা।

জেলার অন্তত ৪৭টি পয়েন্ট ব্রহ্মপুত্রের ভাঙন ঝুঁকিতে থাকলেও, তা মোকাবেলায় বরাদ্দ না থাকার কথা বলছে পানি উন্নয়ন বোর্ড।

ভাঙন প্রতিরোধে সরকারকে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

/এম-আই/