লক্ষ্মীপুরে ছেলে ধরা সন্দেহে এক বৃদ্ধকে পিটুনি দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা। সদর উপজেলার মাইলের মাথা এলাকায় সকালে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, অজ্ঞাতপরিচয় ওই বৃদ্ধ সকালে স্কুলে যাওয়ার পথে ৭ বছরের এক শিশুকে টানাহেচড়া করেন। এ সময় শিশুটির চিৎকারে তাকে গণপিটুনি দেয় স্থানীয়রা। পরে পুলিশ আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করে। এর আগে শনিবার একই অভিযোগে ওই উপজেলার দালাল বাজার এলাকা থেকে মানসিক ভারসাম্যহীন এক যুবককে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা।
এ দুটি ঘটনায় এলাকায় ছেলে ধরা আতঙ্ক তৈরি হয়েছে।
/এমবি/