ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ফেনীর সোনাগাজীর সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১৭ জুলাই। সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের বিচারক এই তারিখ নির্ধারণ করেছেন।
আজ মামলার অভিযোগ গঠন শুনানির দিন ছিল। কিন্তু গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে ওসি মোয়াজ্জেমকে আদালতে হাজির না করায় শুনানি পেছানোর আবেদন করে রাষ্ট্রপক্ষ।
অন্যদিকে এজলাসে পুলিশের উপস্থিতিতে আসামির সঙ্গে আইনজীবীদের প্রয়োজনীয় কথাবার্তা বলার সুযোগ এবং মামলার আর্জিতে বর্ণিত পেনড্রাইভের কপির জন্য আবেদন করেছেন আসামির আইনজীবী। আদালত পেনড্রাইভের কপি সংযুক্তির আবেদন মঞ্জুর করলেও এজলাসে কথা বলার আবেদন মঞ্জুর করেনি।
এসময় জেল কোড অনুযায়ী, ওসি মোয়াজ্জেমের ডিভিশনের বিষয় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেয় আদালত।
/এম-আই/