ডেঙ্গুর বিস্তার ঠেকাতে বিভিন্ন জেলায় চলছে মশা নিধন ও পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম। গাজীপুরে সকালে সচেতনতামূলক পরিচ্ছন্নতা কর্মসূচি ও র্যালির উদ্বোধন করেন সিটি মেয়র জাহাঙ্গীর আলম।
তিনি জানান, ৫৭টি ওয়ার্ডে এডিস মশা নিধনে ২৫ টন ওষুধ আমদানি করা হয়েছে। মৌলভীবাজারে বিভিন্ন স্থানে মশা মারার স্প্রে বিতরণ করা হয়েছে। প্রায় চারশো স্প্রে বাস ও ট্রাক স্ট্যান্ডে বিতরণ করা হয়।
এদিকে, নেত্রকোণায় ডেঙ্গু রোধে সপ্তাহব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। ফরিদপুরে জিলা স্কুল মাঠে সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে সচেতনতামূলক র্যালি শহরের বিভিন্ন সড়ক ঘুরে করে জেলা প্রশাসকের কার্যালয়ে শেষ হয়।
/এসআইএস/