গাজীপুরের কোনাবাড়িতে কেয়া স্পিনিং কারখানায় আগুনে পুড়ে গেছে বিভিন্ন মালামাল। কোনাবাড়ির জরুন এলাকায় সকালে এই আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
৬টি ইউনিটের প্রায় ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এদিকে, গোপালগঞ্জের কোটালীপাড়ায় সকালে সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি'র উপজেলা কার্যালয়ে ভোরে আগুনলাগে। কোটালীপাড়া ফায়ার সার্ভিসের ১টি ইউনিট আধা ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এটিও বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুন বলে ধারণা পুলিশের। আর এতে পুড়ে গেছে বিভিন্ন যন্ত্রপাতি, আসবাব ও জরুরি নথিপত্র।
/এসআইএস/