কর্ণফুলীতে ছড়িয়ে পড়া তেল তুলছে বন্দর কর্তৃপক্ষ

কর্ণফুলী নদীতে ছড়িয়ে পড়া তেল তুলে নিচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বন্দর কর্তৃপক্ষ বলছে, দুর্ঘটনার জন্য দায়ী জাহাজের মালিকের কাছ থেকে ক্ষতিপূরণ ও তেল তোলার খরচ আদায় করা হবে।

শুক্রবার রাতে কর্ণফুলী নদীর ৩ নম্বর ডলফিন জেটি এলাকায় লাইটার জাহাজের সঙ্গে অয়েল ট্যাংকারের সংঘর্ষ হয়। এতে অয়েল ট্যাংকার ফুটো হয়ে নদীতে ছড়িয়ে পড়তে থাকে বিদ্যুৎকেন্দ্রে ব্যবহৃত জ্বালানি। পরে খবর পেয়ে কাণ্ডারী-৮ জাহাজের সাহায্যে ঘটনাস্থল থেকে জাহাজ দুইটি আটক করা হয়।

/এন-এইচ/