জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জনের অভিযোগে দিনাজপুরে জেলা ও উপজেলা পর্যায়ের ৪ রাজনীতিবিদ এবং ৬ পুলিশ কর্মকর্তার কাছে সম্পদের হিসাব চেয়ে নোটিশ পাঠাতে শুরু করেছে জেলা দুর্নীতি দমন কমিশন। এরই মধ্যে পাসপোর্ট ও আয়কর প্রদানের নথিসহ ৭ নভেম্বরের মধ্যে দুদক কার্যালয়ে হাজির হয়ে জবাব দিতে বলা হয়েছে।
দুদকের সহকারী উপ-পরিচালক জিন্নাতুল ইসলাম জানান, বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে প্রথম দফায় ১০ জনের অবৈধ সম্পদ অর্জনের তথ্য অনুসন্ধানে নেমেছেন তারা।
এরই মধ্যে আওয়ামী লীগের সদর উপজেলা কমিটি, পৌর ওয়ার্ড কমিটির নেতাসহ কয়েকজনকে নোটিশ পাঠানো হয়েছে। আরও নোটিশ দেয়া হবে দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার, কোতয়ালী থানার সদ্যবিদায়ী পরিদর্শক, ট্রাফিক বিভাগের সদস্য বিদায়ী ইন্সপেক্টরসহ ৬ পুলিশ কর্মকর্তা।
/এম-আই/