জামালপুরের ইসলামপুরে পুলিশের সাথে গোলাগুলিতে এক ইউপি সদস্য নিহত হয়েছে। নিহত মোহাম্মদ আলীর বিরুদ্ধে থানায় হত্যা, ডাকাতি ও অস্ত্রসহ ১১টি মামলা রয়েছে।
পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় যমুনার প্রজাপতির চর থেকে মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করা হয়। পরে মঙ্গলবার ভোরে তাকে নিয়ে চিনাডুলি ইউনিয়নের দুর্গম কুটিলার চরে অস্ত্র উদ্ধারে যায় পুলিশ। এসময় বালুরচরে পুতে রাখা অবস্থায় ১টি রিভলবার ও ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে ফিরে আসার সময় দুর্বৃত্তরা পুলিশের উপর গুলি চালালে পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। এতে মোহাম্মদ আলী ও তিন পুলিশ সদস্য আহত হয়। পরে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ আলীকে মৃত ঘোষণা করেন।
//এম-এম//