বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন, অন্ধকারে ময়মনসিংহের ৪ জেলা

ময়মনসিংহের কেওয়াটখালী পাওয়ার গ্রিডের আগুন নিয়ন্ত্রণে এলেও বিভাগের ৪ জেলার বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। মঙ্গলবার দুপুর দেড়টায় কেওয়াটখালী ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘণ্টাখানেকের চেষ্টায় তা নিয়ন্ত্রণে আনে।

ময়মনসিংহ বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী আনোয়ারুল ইসলাম জানান, আগুন লাগার পর বিভাগের চার জেলা ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোণায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

ট্রান্সফরমারের ত্রুটি থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে ময়মসসিংহ ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কবে নাগাদ বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে তা জানাতে পারেননি ময়মনসিংহ বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী আনোয়ারুল ইসলাম। আগুনের কারণ এবং ক্ষতির পরিমাণও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

জেলা ফায়ার সার্ভিসের উপপরিচালক প্রণনাথ সাহা জানিয়েছেন, ৩৩ কেভি বিদ্যুৎ উপকেন্দ্রের সটসার্কিট থেকে আগুনের সূত্রপাত।

ময়মনসিংহ অঞ্চলের পিডিবির প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম জানিয়েছেন, অগ্নিকাণ্ডের কারণে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোণা জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ এবং কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তদন্তে কমিটি গঠন করা হচ্ছে রফিকুল ইসলাম।