প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত ছাত্রলীগ কর্মীর মৃত্যু

চট্টগ্রামের দেওয়ানবাজারে নির্বাচনী প্রচারণার সময় ছুরিকাঘাতে আহত ছাত্রলীগ কর্মী আশিকুর রহমান মারা গেছেন। শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান তিনি।

৮ জানুয়ারি আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরির নির্বাচনী প্রচারণায় অংশ নেয়ার সময় ছুরিকাঘাতে আহত হন এমইএস কলেজের প্রথম বর্ষের ছাত্র আশিকুর।

নিহতের পরিবারের অভিযোগ, ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শহিদুল আলমের অনুসারী মহিউদ্দিন, বাবু ও সাবুর সাথে মাদকবিরোধী পোস্টার লাগাতে গিয়ে বাকবিতণ্ড হয় আশিকুরের।

এর জেরেই আশিকুরের উপর হামলা চালানো হয়। হামলার ঘটনায় রোহিতের ভাই জাহিদুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেন।

/এম-আই/