সৌদির সাথে মিল রেখে দেশের বিভিন্ন স্থানে ঈদ উদযাপন

সৌদি আরবের সাথে মিল রেখে দেশের বিভিন্ন স্থানে উদযাপন হচ্ছে ঈদ। লক্ষ্মীপুরের ১১টি গ্রামে এক হাজারের বেশি মুসল্লি ঈদুল ফিতর পালন করছেন।

এসব গ্রামের মানুষ নিজ নিজ ঈদ গাঁ মাঠে ঈদের নামাজ আদায় করেন। দিনাজপুর সদরসহ কয়েকটি জায়গায় ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন অনুসারীরা।

সকাল ৮টায় জেলা শহরের বাসুনিয়া পট্টিতে ঈদের প্রধান জামাতে নামাজ আদায় করেছেন প্রায় তিনশ' পরিবার। এতে ইমামতি করেন মাওলানা মোকলেছুর রহমান।

সাতক্ষীরা সদর উপজেলার বাউকোলা পূর্বপাড়া মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল আটটায়। ঈদের জামাতে পুরুষের পাশাপাশি নারীরাও অংশ নেন।

দীর্ঘদিন ধরে সৌদি আরবের সাথে মিল রেখে ঝিনাইদহ, পটুয়াখালী, নারায়ণগঞ্জ, শেরপুরের কয়েকটি জায়গায় ঈদুল ফিতরের নামাজ আদায় করে আসছেন মুসল্লিরা।

/এম.এস/