মুষলধারে বৃষ্টির মধ্যেই দেশে ঈদ জামাত অনুষ্ঠিত

টানা দুই বছর পর করোনা মুক্ত ঈদ উৎসবে ফিরেছে সারা দেশ। ঈদের নামাজও শেষ হয়েছে এরই মধ্যে। এবারের ঈদ উদযাপনে অনেক জায়গায় বিঘ্ন ঘটিয়েছে ঝড়োবৃষ্টি। কালবৈশাখীর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে ময়দানের পরিবর্তে মসজিদে ঈদের নামাজ আদায় করেছেন মুসল্লিরা।

ঢাকায় রাত থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টির দেখা মিলছিল। তবে সকাল ৮টার পর তা রূপ নেয় মুষলধারে বৃষ্টিতে। সকাল থেকেই নগরীর প্রায় প্রতিটি এলাকাতে বৃষ্টির খবর পাওয়া গেছে। বৃষ্টি হয়েছে দেশের বিভিন্ন জেলাতেও।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ বিকাল এবং রাতেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা।

বৃষ্টি শুরু হওয়ার পর ঈদ উপলক্ষে ঢাকার রাস্তায় মানুষের সমাগম তুলনামূলক কমেছে। সড়কে কোথাও কোথাও জমে গেছে পানি।

/এম.এস/