নাশকতার আশঙ্কায় লক্ষ্মীপুরে শিবিরের ১৮ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার (৬ ফেব্রুয়ারি) সকালে দালাল বাজার এলাকা থেকে তাদের আটক করে পুলিশ।
এর আগে শিবিরের ৪৬তম বর্ষপূর্তি উপলক্ষে দালাল বাজার এলাকায় মিছিল করে শিবিরের নেতা-কর্মীরা।
পুলিশ জানায়, কোনো অনুমতি ছাড়াই শিবিরের নেতা-কর্মীরা মিছিল বের করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নাশকতার আশঙ্কায় তাদের আটক করে। আটকরা জেলা-উপজেলা ও পৌরশহরের শিবিরের বিভিন্ন ইউনিটের নেতা ও কর্মী। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোসলেহ উদ্দিন জানান, নাশকতার আশঙ্কায় শিবিরের ১৮ নেতা-কর্মীকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদের পর এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
/লক্ষ্মীপুর প্রতিনিধি//এম.এস/