রাজশাহীতে পুকুরে গোসলে নেমে দুই শিশুর মৃত্যু

রাজশাহীতে পুকুরে গোসলে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে নগরীর হাতেমখা গোরস্থান সংলগ্ন পুকুরে এই ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলেন, অনন্ত (৬)। তিনি নগরীর বোয়ালিয়া থানার হেতেম খাঁ ছোট মসজিদ এলাকার গোবিন্দর ছেলে ও একই এলাকার নীরেনের ছেলে নির্ঝর (৯)।

নগরির বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন এসব তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, হেতমখাঁ কবরস্থান পকুরে সকালে সাড়ে ১১টার দিকে তারা গোসল করতে যায়। এ সময় তারা পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা একজনকে মৃত ও একজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে। আহত শিশুটিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলার দায়ের করা হয়েছে।