ঝালকাঠির কাঠালিয়ায় ঝড়ের সময় মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে মো. সিহাব জমাদ্দার নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে উপজেলার পাটিখালঘাটা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সিহাব উপজেলার পাটিখালঘাটা গ্রামের মো. ফারুক জমাদ্দারের ছেলে।
কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন সরকার বলেন, ‘সিহাব ঝড়ো বাতাসের সময় মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে নিহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’