হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহপুর হরিতলা এলাকায় ট্রাক ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে নিহত একই পরিবারের ৪ সদস্যের পটুয়াখালীর গলাচিপায় দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার সকাল ১০টায় জানাযার নামাজ শেষে দাফন সম্পন্ন করা হয়।
এর আগে লাশবাহী গাড়িতে গলাচিপা গ্রামের বাড়িতে পৌঁছায় একই পরিবার চারজনের মরদেহ। এ সময় তাঁদের একনজর শেষবারের মতো দেখতে আশেপাশের বিভিন্ন এলাকার অসংখ্য মানুষ ভিড় করে।
নিহতরা পটুয়াখালীর গলাচিপা উপজেলার গলাচিপা ইউনিয়নের বোহালিয়া গ্রামের বাসিন্দা। তাঁরা হলেন–মৌজে আলী মৃধার ছেলে জামাল মিয়া (৪০), তাঁর স্ত্রী কামরুন্নাহার (৩৩), ছেলে মো. অনন্ত (১১) ও নিহত জামালের ছোট ভাই এনামুল খোকন মিয়া (৩৫)।
গত বুধবার দিনগত রাত আড়াইটার দিকে ঢাকা–সিলেট মহাসড়কে দুর্ঘটনায় এই চারজন নিহত হয়।