ঝালকাঠিতে মোটরসাইকেল চাপায় গৃহবধূ নিহত 

ঝালকাঠির কাঠালিয়া উপজেলা সদরে মোটরসাইকেল চাপায় জেসমিন বেগম নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালকসহ আহত হয়েছে আরও দুজন।

আজ বৃহস্পতিবার দুপুরে কাঠালিয়া-ভান্ডারিয়া সড়কের কাঠালিয়া ব্র্যাক অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত জেসমিন বেগম কাঠালিয়া উপজেলার শৌলজলিয়া ইউনিয়নের বলতলা গ্রামের সুলতান শেখের স্ত্রী। 

পুলিশ জানায়, রাস্তা পারারের সময় একটি মোটরসাইকেল জেসমিন বেগমকে চাপা দেয়।  এরপর স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ভান্ডারিয়া হাসপাতলে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তিনি মারা যান।

কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মংচেনলা জানান, নিহতের পরিবারের কোনো অভিযোগও নেই। মরদেহ ময়নাতদন্ত ছাড়া নেবার জন্য জেলা প্রশাসকের কাছে আবেদন করেছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।