ভোলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা। আজ শনিবার ভোরে ভোলা শহরের কালীবাড়ি রোডের নবী মসজিদ সড়কের নিজ বাসার সামনে এই ঘটনা ঘটে।
নিহত সাইফুল্লাহ আরিফ ভোলা সদর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন।
ভোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মো. হাসনাইন পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আরিফকে কারা কুপিয়ে হত্যা করেছে, তা এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেপ্তারও হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আগের কোনো বিরোধের জেরে প্রতিপক্ষরা আরিফকে হত্যা করতে পারে।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনা তদন্ত করছে। সাইফুল্লাহ আরিফের মরদেহ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। জড়িতদের ধরতে অভিযান চলছে বলেও জানায় পুলিশ।
আরিফের বাবা বশীর উদ্দিন বলেন, ফজরের নামাজ শেষে বাসার দরজা খুলে তিনি আরিফের মরদেহ দেখতে পান। তাঁর গায়ে রক্ত মাখা কোপানোর দাগ ছিল।