ভোলায় আন্দালিব পার্থর পক্ষে প্রচারণায় তাঁর মা ও স্ত্রী

ভোলা-১ আসনে বিএনপি সমর্থিত প্রার্থী বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ’র সমর্থনে ভোটের ময়দানে প্রচারণা চালাচ্ছেন তাঁর মা রেবা রহমান ও স্ত্রী সায়রা রহমান আনমনা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন উঠান বৈঠকে বক্তব্য রাখছেন তাঁরা। 

এরই অংশ হিসাবে আজ শুক্রবার শহরের ওয়েস্টার্ন পাড়া শতদল বিকাশ ক্লাব মাঠ ও পূর্ব ইলিশা নিজাম উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় মাঠে পার্থ'র পক্ষে ভোট চেয়ে বক্তব্য রেখেছেন তাঁর মা ও স্ত্রী। 

এসময় পার্থ'র মা রেবা রহমান তাঁর প্রয়াত স্বামী সাবেক মন্ত্রী নাজিউর রহমানের অসমাপ্ত কাজ সম্পন্ন করার জন্য তার ছেলে পার্থকে ভোট দেয়ার আহ্বান জানান।

একই সঙ্গে পার্থর স্ত্রী সায়রা রহমান আনমনা ভোটারদের আস্থা অর্জন করার আগ্রহ প্রকাশ করে বলেন, পার্থ যদি বিজয়ী হয়, তাহলে সংসদ সদস্যের পদকে তিনি ক্ষমতা হিসেবে দেখবেন না, জনগণের কল্যাণে কাজ করার জন্য আল্লাহর পক্ষ থেকে দেওয়া দায়িত্ব হিসেবে মনে করবেন।