খাগড়াছড়ির আলুটিলা সড়কে পণ্যবাহী একটি কার্ভাডভ্যানে আগুন দিয়েছে দুবৃর্ত্তরা। খাগড়াছড়ি-ঢাকা সড়কের আলুটিলা এলাকায় আজ বুধবার সকাল পৌনে ১১ টায় আগুন দেওয়ার ঘটনা ঘটে।
আগুনে পণ্যবাহী কার্ভাডভ্যানের সামনের অংশ সর্ম্পূণ পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিস এনে আগুন নিয়ন্ত্রণে আনে।
বিষয়টি নিশ্চিত করেছেন মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া।
ওসি জানান, সকালে পণ্যবাহী পরিবহন সংস্থা ‘ফাইভ স্টার এক্সপ্রেস সার্ভিস’ এর একটি কার্ভাডভ্যান মালামাল নিয়ে চট্রগ্রাম থেকে খাগড়াছড়িতে যাচ্ছিল। আলুটিলা সড়কে ওঠার সময় কার্ভাডভ্যানটিতে আগুন দেয় দুবৃর্ত্তরা। এতে গাড়ির সামনের অংশ পুড়ে যায়। আগুনে গাড়িতে থাকা মালামালও ক্ষতিগ্রস্ত হয়। ঘটনায় জড়িতদের খোঁজা হচ্ছে।
এর আগে রোববার আলুটিলা সড়কে একটি ট্রাকে আগুনে দেয় দুবৃর্ত্তরা।