দুর্ঘটনায় বিজয় এক্সপ্রেস ট্রেন

দুই লাইনে ট্রেন চলাচলে সময় লাগবে আরও ৩ দিন

চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক সাইফুল ইসলাম। ছবি: ভিডিও থেকে নেওয়াকুমিল্লার নাঙ্গলকোটের হাসানপুর তেজের বাজারে দুর্ঘটনাকবলিত ট্রেন বিজয় এক্সপ্রেসের ৯ বগি উদ্ধার করে দুই লাইনে ট্রেন চলাচলে আরও ৩ দিন সময় লাগতে পারে বলে জানিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক সাইফুল ইসলাম। তবে সেটিও নিশ্চিত নয় বলে জানান তিনি।

আজ সোমবার সকালে দুর্ঘটনাস্থলে সাংবাদিকদের একথা জানান এই রেল কর্মকর্তা। তিনি বলেন, দুর্ঘটনায় কত টাকার ক্ষতি হয়েছে তা এখনও নিরূপণ হয়নি।  

দুর্ঘটনার পর থেকে রেললাইনে ছিটকে পড়া বগিগুলোর নিরাপত্তায় কাজ করছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী। রেলওয়ে নিরাপত্তা বাহিনীর লাকসাম ইনচার্জ মো. সালামত উল্যাহ জানান, রেলওয়ের সকল বিভাগের সমন্বিত প্রচেষ্টায় দ্রুত সময়ের মধ্যে ট্রেন চলাচল শুরু হয়েছে। যে লাইনটিতে আপাতত ট্রেন চলছে সেটিতে ধীরগতিতে ট্রেন চালানোর জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। 

এদিকে রেল দুর্ঘটনার পর সোমবার ভোরে ঢাকা-চট্রগ্রাম-সিলেট রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। ক্ষতিগ্রস্ত ডাউন লাইন মেরামতের পর সোমবার ভোর ৫টার দিকে তা ট্রেন চলাচলের জন্য উপযোগী ঘোষণা করে রেলওয়ে।

বিজয় এক্সপ্রেস ট্রেনের ছিটকে পড়া বগি উদ্ধারে কাজ চলছে। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশনভোর ৫টার দিকে ডাউন লাইনে এ কক্সবাজার এক্সপ্রেস ট্রেন সবার আগে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যায়। এরপর অন্য ট্রেনগুলো এক এক করে ছেড়ে যাবে তাদের গন্তব্যে।

রোববার বেলা পৌনে ২টার দিকে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় চট্টগ্রাম থেকে আসা জামালপুরগামী ‘বিজয় এক্সপ্রেস’ ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়। নাঙ্গলকোট উপজেলার হাসানপুর রেলস্টেশনের আউটারে তেজেরবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এরপর থেকেই বন্ধ ছিল ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল।

ভিডিও দেখুন:রেল কর্তৃপক্ষ বলছে, প্রচণ্ড উত্তাপে রেললাইন বেঁকে যাওয়ায় এই দুর্ঘটনা। তবে স্থানীয় এলাকাবাসী বলছেন, রেললাইনের কালভার্টের ওপর ঝুঁকিপূর্ণ স্লিপার ভেঙে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে।