মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে খাগড়াছড়ির সকল পর্যটন কেন্দ্রগুলোতে বিনামূল্যে প্রবেশ করতে পারবেন পর্যটকেরা। মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পর্যটকদের জন্য এমন সুযোগ থাকছে। বিজয় দিবস উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন এমন ঘোষণা দেয়।
খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত স্বাক্ষরিত বিজয় দিবসের এক চিঠিতে এটি নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়, খাগড়াছড়ির আলুটিলা পর্যটন কেন্দ্র ও রিছাং ঝর্ণা সর্বসাধারণের জন্য এবং ছাত্র-ছাত্রীদের জন্য বিনামূল্যে প্রবেশের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া পার্বত্য জেলা পরিষদের হর্টিকালচার পার্ক শিশুদের জন্য উন্মুক্ত রাখা ও বিনামূল্যে প্রবেশের ব্যবস্থা করা হয়েছে।
খাগড়াছড়ির প্রধান পর্যটন কেন্দ্র আলুটিলা পর্যটন কেন্দ্রের তত্ত্বাবধায়ক কোকোনাথ ত্রিপুরা বলেন, ‘বিজয় দিবসের ছুটিতে প্রতিবছর প্রচুর পর্যটক ভ্রমণ করে। সরকারি ছুটি থাকায় সকাল থেকে পর্যটকদের সমাগম বেড়েছে। জেলা প্রশাসনের নির্দেশ মোতাবেক আলুটিলায় পর্যটকদের প্রবেশে কোনো টিকেট কাটতে হবে না। পর্যটকেরা বিনামূল্যে পর্যটন কেন্দ্রে প্রবেশ করে এখানকার নয়নাভিরাম সৌন্দর্য উপভোগ করতে পারবে।’