চট্টগ্রামের রাউজানে গভীর নলকূপের গর্তে পড়া ৩ বছরের শিশু মিসবাহকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পর চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে। বুধবার রাতে তাকে উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিসের উপপরিচালক আনোয়ার হোসেন এসব তথ্য জানান।
এর আগে, বুধবার বিকেল ৪টার দিকে রাউজানের কদলপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জয়নগর গ্রামে শিশুটি গভীর নলকূপের গর্তে পড়ে যায়। খবর পেয়ে উদ্ধার তৎপরতা চালায় ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাজেদুল ইসলাম জানান, শিশুটি তার বাড়ির পাশে থাকা গভীর নলকূপের গর্তে পড়ে যায়। তবে কীভাবে শিশুটি গর্তে পড়ে যায়, তা এখনো জানা যায়নি।