ভোট দিলেন রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলের শাহবাজপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন স্বতন্ত্র প্রার্থী হাঁস প্রতীকের রুমিন ফারহানা। বৃহস্পতিবার সকাল সোয়া ৯টায় ভোট দেন তিনি।

রুমিন ফারহানা কেন্দ্রে পৌঁছালে হাঁস হাঁস বলে শ্লোগান দিতে থাকে তাঁর সমর্থকেরা। শাহবাজপুরে নিজ বাসা থেকে প্রায় ২ কিলোমিটার দূরে কেন্দ্রে যাওয়ার পথেও ভোটারেরা বিশেষ করে নারী ভোটারেরা নিজের বাড়ির সামনে রাস্তার পাশে দাঁড়িয়ে  হাত তুলে শুভেচ্ছা জানান তাঁকে।

ভোট দেওয়া শেষে সাংবাদিকদের রুমিন ফারহানা বলেন, ‘নোয়াগাঁও ইউনিয়নে তাঁর দুজন কর্মীকে ধরে নিয়ে যাওয়া হয়। আশুগঞ্জে আটটি কেন্দ্র অত্যন্ত ঝুকিপূর্ণ। আমি এ ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানিয়েছি।’

পরে তিনি শাহবাজপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়, সরাইল সদরের আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে যান।