বৃহস্পতিবার দুপুরে এসব ঘটনা ঘটে। কেন্দ্রগুলো হলো, লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের পৌর শহীদ স্মৃতি একাডেমি, বড়ালিয়া উচ্চ বিদ্যালয়, মেঘনা বাজারের পাশের একটি কেন্দ্রে, ভবানীগঞ্জে ও লক্ষ্মীপুর-২ আসনের বিজয় নগর উচ্চ বিদ্যালয় ও হাসন্দিসহ কয়েকটি কেন্দ্র।
সরেজমিনে দেখা যায়, সদর আসনের পাশাপাশি অন্য তিন আসনেও বিচ্ছিন্ন কিছু ঘটনার মধ্যে দিয়ে চলছে ভোটগ্রহণ।
লক্ষ্মীপুর-৩ সদর আসনের জামায়াতের প্রার্থী ড. রেজাউল করিম অভিযোগ করে বলেন, ‘কয়েকটি কেন্দ্রে বিএনপির সন্ত্রাসীরা ভোটারদের ভোট দিতে বাধা প্রদান ও কয়েকটি কেন্দ্রে হামলা করেছে। প্রশাসনকে জানিয়ে এখনও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।’
এদিকে জেলার অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, ‘বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ হচ্ছে। কোথাও কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। চারটি আসনের ৪৯৬টি ভোট কেন্দ্রে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। পুলিশের পাশাপাশি সোনাবাহিনী, র্যাব,বিজিবি ও আনসারসহ প্রায় ১০ হাজার আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত রয়েছে।’