বন্ধু তরুণ সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

পবিত্র রমজান উপলক্ষে চাঁদপুরের হাইমচর উপজেলার উত্তর আলগী ইউনিয়নের ভিঙ্গুলিয়ায় অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে বন্ধু তরুণ সমাজকল্যাণ পরিষদ। বৃহস্পতিবার সংগঠনের উদ্যোগে সুবিধাবঞ্চিত পরিবারের হাতে এসব ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ আলগী ইউনিয়নের চেয়ারম্যান সরদার আঃ জলিল মাস্টার। তিনি বলেন, সমাজের বিত্তবান ও সচেতন মানুষ এগিয়ে এলে এ ধরনের মানবিক উদ্যোগ আরও বিস্তৃত করা সম্ভব। রমজানের শিক্ষা ধারণ করে অসহায় মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব।

ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানটি আয়োজনে বিভিন্নভাবে সহযোগিতা করেন বন্ধু তরুণ সমাজকল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা আলাউদ্দিন পাটওয়ারী, বৈদেশিক উপদেষ্টা সুলতান বেগ এবং জয়নাল আবেদিন,হারুন ছৈয়াল, আখন শরিফ, সোহেল ভূইয়া, ফারুক পাটওয়ারী, সুমন খান, স্বপন খান, হাফিজুর রহমান, নোমান ছৈয়াল, কাজী আন্নাছসহ অন্যান্যরা। 

মোঃ মোক্তার পাটওয়ারীর সভাপতিত্বে এবং সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক বেপারী দেলোয়ারের সঞ্চালনায় অনুষ্ঠিত এই ইফতার বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা শামিম হোসেন ভূইয়া, প্রশাসনিক উপদেষ্টা মোঃ আল আমিন আসিফ, উপদেষ্টা সিদ্দিকুর রহমান, সিদ্দিক ছৈয়াল, আল আমিন, নাসির, সাইফুল, সহ-সভাপতি খলিলুর রহমান ও দেলোয়ার গোলদার, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল ও রিয়াদ, সাংগঠনিক সম্পাদক রহমত পাটওয়ারীসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

প্রতিষ্ঠাতা শামিম হোসেন ভূইয়া সংগঠনের সকলের সহযোগিতায় সফলভাবে ইফতার সামগ্রী বিতরণ সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। সহায়তা পেয়ে উপকারভোগী পরিবারগুলো সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।