লক্ষ্মীপুরে বেড়েই চলছে হামের প্রাদুর্ভাব, শুধু সদর হাসপাতালে ভর্তি ১১ শিশু

লক্ষ্মীপুরে প্রতিদিনই বাড়ছে হামের প্রাদুর্ভাব। বর্তমানে সদর হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি রয়েছে ১১ শিশু। এছাড়াও অন্য উপজেলায় আরো ১০ শিশু ভর্তি রয়েছে। 

এদিকে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে বেড়ে ৭ রোগী। তবে বেসরকারি হাসপাতালে হামে আক্রান্ত হয়ে শিশুরা ভর্তি হচ্ছে। আক্রান্তদের মধ্যে ২ বছর থেকে আরো কম বয়সী শিশু রয়েছে।

আতংকিত না হয়ে হামের উপসর্গ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে অনুরোধ করেন জেলা সিভিল সার্জন ডা. আবু হাসান মোহাম্মদ শাহীন। আজ রোববার থেকে জেলাব্যপী হামের টিকা দেওয়া শুরু হবে। এটি কয়েকদিন চলবে বলে জানান তিনি।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) অরূপ পাল বলেন, হামের প্রাদুর্ভাব নিয়ে জেলা সদর হাসপাতালে ১১ শিশু ভর্তি রয়েছে। এসব শিশুদের মধ্যে জ্বর, সর্দি-কাশির প্রার্দুভাব রয়েছে। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। আতংকিত হওয়ার কিছুই নেই।