জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অভিযান শেষ

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরের আলী নগরে যৌথ বাহিনীর ক্যাম্পে হামলাকারীদের ধরতে অভিযান শেষ হয়েছে। এতে ঘটনার সাথে জড়িত কাউকে ধরতে না পারলেও জিজ্ঞাসাবাদের জন্য বেশকয়েকজনকে আটক করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম পুলিশ সুপার মাসুদ আলম এই তথ্য নিশ্চিত করেছেন।

জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর ক্যাম্পে হামলাকারীদের ধরতে অভিযান শেষ হয়েছে। ছবি: ভিডিও থেকে নেওয়াপুলিশ জানায়, রোববার রাত ১টার দিকে জঙ্গল সলিমপুরের আলী নগর যৌথ বাহিনীর ক্যাম্পে হামলা চালায় কয়েকশ সন্ত্রাসী। তারা নির্মানাধীন ক্যাম্প গুঁড়িয়ে দেয়। উপস্থিত লোকজনকে মারধর করে। হামলার নেতৃত্বে ছিল সন্ত্রাসী বাহিনী। আত্মরক্ষার্থে ১০৫ রাউন্ড গুলি ছোঁড়ে যৌথ বাহিনী। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। জিজ্ঞাসাবাদের জন্য বেশকয়েকজনকে আটক করা হয়েছে।

গেল ৯ মার্চ এলাকার সন্ত্রাসীদের ধরতে দিনভর অভিযান চালিয়ে পুরো এলাকা নিজেদের নিয়ন্ত্রনে নিয়েছিল দাবি করে যৌথ বাহিনী।