সম্পত্তির জন্য বাবাকে হত্যা, সহযোগীসহ ছেলে গ্রেপ্তার

চট্টগ্রামে সম্পত্তির লোভে বাবাকে হত্যার দুইবছর পর খুনি পুত্র ও তার সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ১৩ জুন কর্ণফুলীর মইজ্জারটেক এলাকা থেকে বেলালকে গ্রেপ্তার করে পিবিআই।

দুপুরে সংবাদ সম্মেলেনে পুলিশ জানায়, চট্টগ্রামের বাঁশখালীর পূর্ব চাম্বলের বাসিন্দা মীর মজিবুর রহমান খানের দুই স্ত্রী মারা গেলে তিনি আবারো বিয়ে করেন। এক পর্যায়ে তিনি জমি বিক্রি করে কিছু টাকা তৃতীয়পক্ষের মেয়ে সালমাকে দেন। এতে ক্ষিপ্ত হয়ে প্রথমপক্ষের সন্তান অটোরিক্সাচালক বেলাল বাবাকে হত্যার পরিকল্পনা করেন।২০২৪ সালের ৬ জুন আন্দরকিল্লায় মেয়ে সালমার বাসায় বেড়াতে যান মজিবুর রহমান। পরদিন ছেলে বেলালের সহযোগী এক নারীর অনুরোধে নগরীর বাকলিয়ার একটি বাসায় বেড়াতে যান তিনি।সেখানে আগে থেকেই অবস্থান নেয় বেলালের আরেক সহযোগী আবদুল জলিল। কৌশলে মজিবুর রহমানকে ঘুমের অষুধ খাইয়ে অচেতন করে তাকে শ্বাসরোধে হত্যা করে আসামিরা।

পিবিআই চট্টগ্রাম মহানগরের পুলিশ সুপার এসএম রফিকুল ইসলাম বলেন, বাবার তিনটা পক্ষ ছিল। তারা প্রথম পক্ষে। তাদেরকে বঞ্চিত করে  তার বাবা সব সম্পত্তি বিক্রি করে অন্য পক্ষের মেয়েদেরকে দিয়ে দিচ্ছিল। এজন্য বেলাল তার ভাই ও ভায়রা জলিলের তার বাবাকে হত্যা করার পরিকল্পনা করে।