লক্ষ্মীপুরের রায়পুরায় মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় দুইজন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত যুবককে গণপিটুনি নিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।
আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে রায়পুর পৌরসভার ধানহাটা ডাকাতিয়া নদীরপাড়ে একটি ভাড়া বাসায় এই ঘটনা ঘটে।
এ ঘটনায় হতাহতরা হলেন–কুমিল্লা জেলার হোমনা পৌরসভার লইট্রা গ্রামের মৃত হকার কামাল হোসেনের স্ত্রী ও দুই মেয়ে।
স্থানীয়রা জানান, আর্থিক লেনদেন নিয়ে মাসহ দুই মেয়েকে কুপিয়ে হত্যা করেন ওই যুবক। অভিযুক্ত যুবক পেশায় একজন হকার। ঘটনার পরে যুবককে গণপিটুনি নিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলার সহকারী পুলিশ সুপার আব্দুল রাশেদ।