দুই জাহাজের সংঘর্ষে ডুবল লাইটারেজ, নাবিকসহ ১২ জনকে উদ্ধার

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে আরেক জাহাজের সঙ্গে সংঘর্ষে ডুবে গেছে একটি লাইটারেজ জাহাজ। নাবিকসহ ১২ জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড।

সোমবার দিনগত রাত ৩টার দিকে কর্ণফুলী নদীর মোহনায় এ দুর্ঘটনা হয়। 

কোস্টগার্ড জানায়, দুটি বয়ার মাঝখানে পাথর বোঝাই একটি লাইটারেজ জাহাজ অবস্থান করছিল। দ্রুত গতিতে আসা আরেকটি জাহাজ ওই লাইটার জাহাজটিকে ধাক্কা দেয়। এতে ডুবে যায় পাথর বোঝাই জাহাজটি। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কোস্টগার্ডের উদ্ধারকারী জাহাজ। তারা জাহাজ থেকে আটজনকে উদ্ধার করে।  

এছাড়া নদী থেকে ভাসমান অবস্থায় আরও ৪ জনকে উদ্ধার করে কোস্টগার্ড। ডুবে যাওয়া জাহাজটি তোলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে কোস্টগার্ড।