চলতি মাস থেকে ৩০০ নির্বাচনী এলাকায় ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। শুক্রবার সকালে চট্টগ্রাম নগরীরর অক্সিজেনের রৌফাবাদে সরকারি শিশু পরিবার এবং ছোটমনি নিবাস পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।
ফ্যামিলি কার্ড বিতরণে কিছু ভুল হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘আগামী দিনে সবকিছুর ঊর্ধ্বে থেকে এই কার্যক্রম পরিচালনার চেষ্টা চলছে। প্রকৃত অর্থেই সমাজের সুবিধাবঞ্চিত মায়েরা যাতে ফ্যামিলি কার্ডের আওতায় আসেন সে লক্ষ্যে কাজ করছে সরকার।’
এ সময় তিনি ছোটমনি নিবাসের শিশুদের সঠিক পরিচর্যার মাধ্যমে মানুষ হিসেবে গড়ে তুলতে সবাইকে সহায়তার আহ্বান জানান। প্রতিষ্ঠানটির বিভিন্ন ভবনে থাকা নানা বয়সী শিশুদের কাছে যান এবং তাদের বিষয়ে খোঁজখবর নেন মন্ত্রী।