নোয়াখালীর হাতিয়ার নিঝুমদ্বীপে অস্বাভাবিক জোয়ার ও জলাবদ্ধতার কারণে সময়মতো হাসপাতালে নিতে না পারায় নাজমা আক্তার নামে এক প্রসূতির মৃত্যু হয়েছে।
বুধবার দুপুরে নিঝুমদ্বীপ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইসলামপুর গ্রামে এ ঘটনা হয়।
স্বজনরা জানিয়েছেন, অস্বাভাবিক জোয়ারের পানিতে গ্রামের বিভিন্ন সড়ক ডুবে যায়। এর মধ্যেই সকালে নাজমা আক্তারের প্রসব বেদনা শুরু হয়। দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হলেও, চারদিকে পানি এবং যানবাহন চলাচল না করায় তাকে সময়মতো স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে নেওয়া সম্ভব হয়নি।
এক পর্যায়ে অতিরিক্ত রক্তক্ষরণ ও শারীরিক জটিলতার কারণে মারা যান নাজমা। এ ঘটনার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।