‘বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্কের’ অভিযোগে করা একটি মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগর কমিটির এক নেতাকে গ্রেপ্তার করেছে র্যাব। তিনি চট্টগ্রাম মহানগর এনসিপির আহ্বায়ক কমিটির একজন সদস্য।
গত বুধবার রাতে নগরীর হালিশহর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
চান্দগাঁও থানার ওসি জসীম উদ্দিন জানান, গত ১৯ এপ্রিল এক তরুণী ওই এনসিপি নেতার বিরুদ্ধে মামলা করেন। মামলার এজাহারে বলা হয়েছে, চট্টগ্রামের একটি বেসরকারি কলেজে পড়ুয়া ওই তরুণীকে বিয়ের আশ্বাস দিয়ে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক করেন এনসিপি নেতা। কিন্তু পরে বিয়ে করতে বললে ওই নেতা তরুণীটির সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন।
এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগের সত্যতা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে দলটি। সত্যতা পাওয়া গেলে অভিযুক্তের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
তথ্যসূত্র: বিবিসি বাংলা