চাঁদপুরের মেঘনা নদীর ত্রিমোহনা এলাকায় সাড়ে চার হাজার বস্তা সিমেন্টবোঝাই একটি ট্রলার ডুবে গেছে। সোমবার বিকেলে ট্রলারটি ডুবে যায়।
তবে ট্রলারে থাকা চারজনকেই জীবিত উদ্ধার করা হয়েছে।
চাঁদপুর বড় স্টেশনের প্রত্যক্ষদর্শীরা জানায়, তীব্র স্রোত ও প্রতিকূল পরিস্থিতির মধ্যে ট্রলারটি ধীরে ধীরে একপাশে কাত হয়ে পানিতে তলিয়ে যায়। ট্রলারে থাকা শ্রমিকেরা ঝাঁপ দিয়ে প্রাণে রক্ষা পেয়েছে।
তাৎক্ষণিকভাবে স্থানীয়দের সহায়তায় ট্রলারের শ্রমিকদের জীবিত উদ্ধার করে। এখনও ট্রলার উদ্ধারের
কার্যক্রম শুরু করা হয়নি।