সাড়ে ৪ ঘণ্টা পর কক্সবাজার রুটে ফের ট্রেন চলাচল শুরু

সাড়ে ৪ ঘণ্টা বন্ধ থাকার পর কক্সবাজার রুটে ফের ট্রেন চলাচল শুরু হয়েছে। সোমবার চট্টগ্রামের পটিয়ায় কাভার্ড ভ্যানের সাথে দুর্ঘটনায় কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের দুর্ঘটনার লাইনচ্যুত হয় ট্রেনের একটি বগি। পরে বগি উদ্ধার হলে রাত সাড়ে ৮ টায় ট্রেন ঢাকার উদ্দেশ্যে ফের যাত্রা করে। 

রাতে চট্টগ্রাম রেল স্টেশনের ব্যবস্থাপক আবু বক্কর সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ওই রুটে ট্রেন চলাচক শুরু হয়েছে। ইতোমধ্যে কক্সবাজার থেকে পর্যটক এক্সপ্রেস ট্রেনিটি যাত্রা সময়ে যাত্রা করেছে। 

এর আগে বিকেল সাড়ে ৩ টার দিকে রেল লাইনে বিকল হওয়া একটি কাভার্ড ভ্যানের সাথে সংঘর্ষ হয় কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের। পরে ট্রেনটির বগি লাইনচ্যুত হয়ে পড়ে। তবে এ ঘটনায় কোনো হতাহত হয়নি।