চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে স্থায়ী সমাধানে গুরুত্ব: অর্থমন্ত্রী

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সামষ্টিক ও স্থায়ী সমাধানের দিকে গুরুত্ব দেয়া হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার বিকেলে চট্টগ্রাম সিটি কর্পোরেশন কার্যালয়ে জলাবদ্ধতা পরিস্থিতি নিরসনে বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে মতিবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, নগরীর খালগুলো দখলরোধে সংস্কার কাজ শেষে ওয়াকওয়ে করে দেয়া হবে। এসময় সব সংস্থাকে প্রতিমাসে সমন্বয় সভা করা তাগিদ দেন মন্ত্রী।

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আমরা আগামী দিনে ইনশাল্লাহ একটা সামষ্টিক সমাধানের দিকে যাচ্ছি। যে কাজগুলো হয়ে গেছে এটার সাথে বাকি কাজগুলোকে যোগ করে চট্টগ্রাম মহানগরী জনগণ যাতে স্বস্তি পায়, এরকম একটা পরিবেশ আমরা গড়ে তোলার চেষ্টা করছি।’