ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের সামনে থেকে অজ্ঞাত এক বৃদ্ধের (৬৫) মরদেহ উদ্ধার করেছে শাহবাগ থানা-পুলিশ।
আজ শুক্রবার সকাল ৯টার দিকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান শাহবাগ থানার থানার উপপরিদর্শক (এসআই) মো. আশরাফ হোসেন।
আশরাফ হোসেন বলেন, খবর পেয়ে অচেতন অবস্থায় ওই বৃদ্ধকে উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রাথমিকভাবে বৃদ্ধের পরিচয় জানা যায়নি বলে জানান আশরাফ হোসেন। তিনি বলেন, প্রযুক্তির সহায়তায় তাঁর পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।